পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মা দিবসে আসছে অপর্ণার সুতপার ঠিকানা

Posted on May 6, 2015 | in বিনোদন | by

1_259204রাহাত মিহাজ: আসছে মা দিবস উপলক্ষে ৮ মে মুক্তি পাচ্ছে প্রসুন রহমান নির্মিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। সরকারি অনুদানপ্রাপ্ত বাংলাদেশের নারীজীবন নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে সব নারীকে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তাকে কিশোরী থেকে বৃদ্ধ বয়সী পর্যন্ত জীবনের চারটি অধ্যায়ে একজন সংগ্রামী নারীর চরিত্রে দেখা যাবে। জীবনঘনিষ্ঠ এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন- শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, সায়কা আহমেদ, মিম চৌধুরী, নভিদ মুন্তাসীর ও নিবিড় কুমারসহ আরও অনেকে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। নির্মাতা জানিয়েছেন, নারীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রকাশ রয়েছে এ চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘সুপতার ঠিকানা একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। চলচ্চিত্রটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। মা দিবসে এটি মুক্তি পাচ্ছে বলে আগ্রহের পরিমানটা আরও একটু বেশি। আশা করি দর্শকরা নিরাশ হবেন না।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud