পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সেঞ্চুরিতে হিউজকে স্মরণ আবেগী ওয়ার্নারের

Posted on December 9, 2014 | in খেলাধুলা | by

35523_0স্পোর্টস ডেস্ক,ঢাকা:
ত্রয়োদশতম খেলোয়াড় হিসেবে অসি দলের সঙ্গে আছেন ফিলিপ হিউজ। অ্যাডিলেড টেস্টে তিনি হয়তো অলক্ষ্যে বসে সাহস যুগালেন ডেভিড ওয়ার্নারকে। প্রথম ১৫ বলের মধ্যেই সাতবার বাউন্ডারি পার করলেন এই অসি ব্যাটসম্যান। অর্ধশত স্পর্শ করলেন মাত্র ৪৫ বলেই।
যখন ৬৩ রানে পৌঁছুলেন ওয়ার্নার তখন হয়তো তার বুকের ভিতর হিউজের স্মৃতি খেলা করে গেল। ক্যামেরায় দৃশ্যমান হলো নিবর তার নিরব দৃষ্টি। সুদূর আকাশে দিকে তার সেই দৃষ্টিই বলে দিচ্ছিল অনেক কিছু।
১০৫ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন এই অসি ব্যাটসম্যান।সেঞ্চুরি করার পরও মাথার হ্যালমেট উঁচিয়ে আকাশের দিকে তাকালেন এই অসি ব্যাটসম্যান। হৃদয়ে খেলা করছিল হিউজের স্মৃতি।
ওভারে ইশান্ত শর্মার বলে আউট হয়ে ফেরার আগে ১৪৫ রান সংগ্রহ করেন ওয়ার্নার। ২৫৩ বলে ১৯ বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud