পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইরাকে আরো ১৫শ সেনা পাঠাচ্ছে মার্কিন জোট

Posted on December 9, 2014 | in আন্তর্জাতিক | by

35522_0নিউজ ডেস্ক,ঢাকা : ইসলামি স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য ইরাকে আরো ১৫০০ সেনা মোতায়েন করবে মার্কিন নেতৃত্বাধীন জোট। সোমবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সেনা কমান্ডারের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
লে. জেনারেল জেমস টেরি কুয়েতে সাংবাদিকদের বলেছেন, ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত মার্কিন জোট ইরাকে আরো ১৫শ সেনা মোতায়েন করবে। এর আগে ইরাকে অতিরিক্ত ৩১০০ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। তার বাইরে এই ১৫শ সেনা পাঠানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এ নিয়ে মার্কিন জোট চলতি মাসের ২ এবং ৩ তারিখে মধ্যপ্রাচ্যে বৈঠকে বসেছিল। বৈঠকে জোটের পক্ষ থেকে প্রায় ১৫০০ সেনা পাঠানোর প্রাথমিক প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে জানান জেনারেল টেরি।
তিনি বলেন, এ সব সেনাদের অধিকাংশই ইরাকি বাহিনীকে সামরিক প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়ার দায়িত্ব পালন করবে। তবে জোটভুক্ত কোন কোন দেশ এসব সেনা পাঠাবে এবং তারা কোন সামরিক দায়িত্ব পালন করবে সে বিষয়ে বিস্তারিত জানাননি টেরি। তিনি কেবল বলেছেন, এ বিষয়ে এখনো ভাবনা চিন্তা চলছে। জোটের প্রতিনিধিরা নিজ নিজ রাজধানীতে ফিরে এ বিষয় সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, তাদের এই সামরিক জোটে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের প্রায় ৬০টি দেশ অংশ নিচ্ছে। তবে অধিকাংশই সরাসরি লড়াইয়ে অংশ নিচ্ছে না। মার্কিন নেতৃত্বাধীন এই জোট গত ৩-৮ ডিসেম্বর ইরাকে ৩১টি এবং সিরিয়ায় ১৫টি বিমান হামলা চালিয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud