পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খোলামেলা ক্যাটরিনা, আনুশকা, শ্রদ্ধা

Posted on December 9, 2014 | in বিনোদন | by

katrina-1418102319বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের প্রেমের ক্ষেত্রে ‘আমরা শুধু বন্ধু’ বলে সম্পর্ক নিয়ে রাখঢাক করতে দেখা যেত। সবাই যতই চোখে দেখুক না কেন, কারো সঙ্গে সম্পর্কের কথা কিছুতেই মুখে স্বীকার করতেন না তারা। বিয়ে থা হলেই কেবলমাত্র তাদের সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেত।
কিন্তু ইদানিং বলিউড অভিনেত্রীরা সম্পর্কের ক্ষেত্রে আর রাখঢাক রাখছেন না । এ ব্যাপারে পুরোপুরি খোলামেলা তারা। প্রথমে বলিউডের বার্বি ডল ক্যাটরিনা জানালেন, তার সঙ্গে রণবীরের সম্পর্কের কথা। শুধু এখানেই থেমে থাকেননি, এই সুন্দরী জানিয়েছেন তার ও রণবীরের লিভ ইনের কথাও।
এরপর সম্পর্ক নিয়ে এ রকম খোলামেলা কথা বলতে দেখা গেছে আনুশকা শর্মাকেও। সম্প্রতি ভারতীয় ক্রিকেটার বিরাটের সঙ্গে তার প্রণয় সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
আর এবার নিজের প্রেমে পড়ার খবর দিলেন আরেক বলিসুন্দরী শ্রদ্ধা কাপুর। সোমবার সকালে টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমি প্রেমে পড়েছি।’ তবে কার প্রেমে পড়েছেন, তার নামটি কিন্তু উল্লেখ করেননি বলিউডের এই নায়িকা।
তবে অনেকেই বুঝে ফেলেছেন শ্রদ্ধার মনের মানুষটির কে? আশিকি-২ সিনেমার পর থেকে আদিত্য রয় কাপুরের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কানাঘুষা চলছিল। তবে এই যুগল বলে এসেছিলেন তারা খুব ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয়। কিন্তু এবার সেই জল্পনার অবসান ঘটালেন শ্রদ্ধা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud