April 18, 2026
নিউজ ডেস্ক,ঢাকা:
অনেকেই পড়তে ভালোবাসেন, এককথায় বইয়ের পোকা। প্রতিবছর বইমেলা বা লাইব্রেরি থেকে কিনেও থাকেন সখের অনেক বই। কিছুদিন পরে না পড়া বইগুলো হাতে ধরতেই মোচড় দিয়ে ওঠে বুক। কারণ, বছর ঘুরতে না ঘুরতেই পোকার কবলে পড়ে নষ্ট হয়ে গেছে বইয়ের পাতা। অথচ সঠিকভাবে যত্ন নিলে দীর্ঘদিনেও সখের বই থাকবে নতুনের মতো। তাই জেনে নিন, বই যত্নে রাখার কিছু উপায়।
ওপর ধুলা জমতে দেয়া যাবে না। শুকনা ও নরম কাপড় দিয়ে বই নিয়মিত মুছুন।
রাখুন। চাপাচাপি করে রাখলে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। তাই বইয়ের ভেতর ন্যাপথলিন রাখুন।
সেলফ ১৫ দিন অন্তর পরিস্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিস্কার করলে ভালো হয়।
বইগুলো লেমিনেট বা বাঁধাই করে রাখতে পারেন।
মধ্যে নিমপাতা রেখে দিতে পারেন, এতে পোকা ধরবে না।
কাগজ পানি বেশি শোষণ করে। তাই এ কাগজের বইগুলোর দিকে আলাদা যত্ন নিন।
রোদে শুকিয়ে বইয়ের ভেতর বোরিক পাউডার রেখে দিতে পারেন। তবে কড়া রোদে বই রাখা উচিত নয়।
– স্যাঁতসেঁতে ও ভেজা জায়গায় বই রাখবেন না। পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, এমন স্থানে বই রাখুন।