পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সালাহ উদ্দিন ‘স্থিতিশীল’, হাসপাতাল থেকে ছাড়পত্র

Posted on May 26, 2015 | in জাতীয় | by

photo-1432644100নিউজ ডেস্ক: ভারতের মেঘালয় রাজ্যের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) কর্তৃপক্ষ বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ উল্লেখ করে ছাড়পত্র দিয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। বলেন, নেগ্রিমস হাসপাতালের ডা. ভাস্কর বারগোহাইন সালাহ উদ্দিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল বুধবার সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে। ডা. ভাস্কর বলেছেন, ‘সালাহ উদ্দিনকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। দুপুরের পর আমরা তাঁকে ছাড়ি। সেই সময় তাঁর ভাইপো ও স্ত্রী সঙ্গে ছিলেন। পুলিশ হাসপাতালে এসে পৌঁছেছে। এবার পুলিশ পরবর্তী কী করবে, সেটি পুলিশ বলতে পারবে।’
গত ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাঁকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। এদিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ। এরপর সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার শিলংয়ের একটি আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন তাঁর স্ত্রী। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।বর্তমানে শিলংয়ে অবস্থানরত সাংবাদিক সুব্রত আচার্য্য

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud