May 6, 2026
পর্যটকের গাল থেকে হেরিং মাছ ছিনিয়ে নিয়ে গেল এক গাঙচিল। পর্যটকটি যারপরনাই হতাশ ও বিস্মিত হন তাতে। আপনি বিশ্বাস করুন আর না করুন, ইংল্যান্ডের কোন সমুদ্রতীরবর্তী অঞ্চল নয়, নাটকীয় এই ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। ছুটি কাটানোর জন্য হেগের স্খেনেভিঞ্জিয়ান হৃদে কেলভিন স্প্রাগ এবং তার স্ত্রী বেড়াতে যান। সেখানে প্রথমবারের মত তারা হেরিং মাছ খাবেন বলে ঠিক করেন। আঞ্চলিক নিয়মানুসারে ঐতিহ্যগতভাবেই হেরিং মাছ খাওয়ার আগে সেটি মুখের উপরে দোলানোর নিয়ম আছে। পর্যটকও সেটিই করেন। কিন্তু এক্ষেত্রে, মাছ দোলানোটা পাশে থাকা এক গাঙচিলের কাছে ছিল উত্তম একটি টোপ। মাছটি দেখা মাত্রই পাখিটি নাটকীয়ভাবে উড়ে এসে ছোঁ মেরে পর্যটকের মুখ থেকে সেটি নিয়ে চলে যায়।