পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকারি অনুমোদনের অপেক্ষায় ‘হ্যাপি’র বৃদ্ধাশ্রম

Posted on May 26, 2015 | in বিনোদন | by

happyD23-1419340392মাে: সাহেদ খান: গত পয়লা মে শ্রমিক দিবসে যাত্রা শুরু করার কথা ছিল নায়িকা হ্যাপির ‘হ্যাপি হোমস’-এর। অসহায় বৃদ্ধদের জন্যই এই আশ্রম চালু করতে চান হ্যাপি। কিন্তু হঠাৎ করেই পিছিয়ে দেওয়া হয় উদ্বোধনের তারিখ। কারণ সরকারি অনুমোদন নিয়ে তিনি কাজটি করতে চান। এ বিষয়ে হ্যাপি বলেন, “গত পয়লা মে আমার ‘হ্যাপি হোমস’ চালু করার কথা ছিল। তবে আগামী জুনের মাঝামাঝি এর কার্যক্রম শুরু করব। অনেক ভেবে দেখলাম সরকারের অনুমোদন ছাড়া ‘হ্যাপি হোমস’ চালু করলে, আল্লাহ না করুক, কারো কোনো সমস্যা হলে বা কেউ মারা গেলে সব দায় আমারই নিতে হবে।

তাই একটু সময় লাগলেও সরকারের অনুমোদন নিয়ে শুরু করব। আরো গুছিয়ে কাজটি করতে চাই। এবং এ জন্য নারায়ণগঞ্জে ১০ বছরের জন্য একটি জায়গা লিজ নিয়েছি। ওখানে এই মাস থেকে কাজ শুরু করব ইনশাল্লাহ। এই কাজ আমার একার জন্য অনেক কষ্টসাধ্য তবুও করব যখন বলেছি করবই। সব মিলে তিন থেকে চার মাস লেগে যাবে।”
সামাজিক দায়িত্ব পালনের বাইরে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময়ই পার করছেন হ্যাপি। কিছুদিনের মধ্যেই কাশেম মণ্ডল পরিচালিত ‘নীল দৃষ্টি’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। নারীপ্রধান এই ছবিতে হ্যাপির সহশিল্পী থাকছেন নবাগত সালেম রাতুল ও সাফায়েত খান। এর আগে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবি ছাড়াও বদরুল আমিন পরিচালিত ‘রিয়েল ম্যান’ ছবির কাজ শেষ করেছেন হ্যাপি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud