পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা, আসামি তিন হাজার

Posted on January 17, 2014 | in ইসলাম | by

M.Alomgirকচুয়া : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড, মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখসহ তিন হাজার লোকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো, শামসুদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ তিন হাজার ব্যক্তিকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়। পুলিশ জানায়, কচুয়া উজানী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে বৃহস্পতিবার বিকেলে যোগ দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর। এ সময় মুসল্লিদের একটি অংশ সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে ইটপাটকেল, জুতো ও পানির বোতল নিক্ষেপ করেন।

এক পর্যায়ে পুলিশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ তাঁর সফর সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়। এরপরও মুসল্লিরা ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় মুসল্লিদের নিক্ষিপ্ত ইটের আঘাতে মহীউদ্দীন খান আলমগীরের বহরের তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হন। এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছে।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফ বলেন, উজানীতে ওয়াজ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হুজুরদের দোয়া চাইতে গেলে উপস্থিত মুসল্লিদের একাংশ প্রতিবাদ জানায়। এর পরপরই হট্টগোল সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা হেফাজত ও জামায়াত সমর্থিত কিনা তা খতিয়ে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud