পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ইনকিলাবের ৩ সাংবাদিক কারাগারে : সোমবার রিমান্ড শুনানী

Posted on January 17, 2014 | in ইসলাম | by

inkilab-------i20140116231233ঢাকা: তথ্য প্রযুক্তি মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার ৩ সাংবাদিক কারাগারে পাঠিয়েছে আদালত। পাশাপাশি আগামী সোমবার রিমান্ডের শুনানীর দিন ধার্য করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আদালত এই আদেশ দেন। এর আগে দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিসহ ৪ সংবাদকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। পরে পুলিশ তাদের মধ্য থেকে ১ জনকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ইনকিলাব কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অফিসের ৫টি কম্পিউটারও নিয়ে যায় ডিবি পুলিশ। উল্লেখ্য, এসআই মো. জাহাঙ্গীর আলম ১৬/০১/২০১৪ ইং তারিখে এ বিষয়ে অভিযোগ করে মামলা করেন। অভিযোগে বলা হয়, দৈনিক ইনকিলাব পত্রিকার ওয়েব সাইট ও প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকায় “সাতক্ষীরায় যৌথবাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা” শিরোনামে এক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারিত হয়। সংবাদে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সাতক্ষীরায় গণআন্দোলন দমাতে সরকার ভারতীয় বাহিনীকে অপারেশনে নামিয়েছে।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির কাছে এ সেনা সহায়তা চেয়ে চিঠি দেয়। এরই আলোকে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সাতক্ষীরায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud