পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংখ্যালঘুদের ব্যাপারে এবার সতর্ক ইসি

Posted on February 8, 2014 | in আইন-আদালত | by

election-commissioner-bangladesh-logo-9উপজেলা নির্বাচনে স্পর্শকাতর ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ঠাকুরগাঁও, যশোর, রাজশাহী ও গাইবান্ধা জেলার স্পর্শকাতর ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ইসির সহকারি সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিটি গত ৫ ফেব্রয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে। এর আগে এসোসিয়েসন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশের (এডাব) চেয়ারম্যান রোকেয়া কবীর ১৭ জেলা প্রশাসক বরাবর নারী ও আদিবাসী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সকল নাগরিকের ভয়-ভীতি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে চিঠি দেন।

রোকেয়া কবীরের দেয়া চিঠির ভিত্তিতে ইসি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। চিঠিতে রোকেয়া বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো চতুর্থ উপজেলা নির্বাচনে যেনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের পুণরাবৃত্তি না ঘটে। তার জন্য যেনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায়। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ  বলেন, ”আমরা আশা করছি, চতুর্থ উপজেলা নির্বাচনে ৫ জানুয়ারির মতো কোনো দুর্ঘটনার পুণরাবৃত্তি ঘটবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে পারে, তার সকল ব্যবস্থাই গ্রহণ করবে কমিশন।”

তিনি বলেন, ”আমরা সময় নিয়ে এবং কয়েক ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি যাতে পর্যান্ত আইন-শৃংখলা নির্বাচনে মাঠে থাকতে পারে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সেনাবাহিনীসহ সকল আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোথায় কী পরিমাণ আইন-শৃংখলা বাহিনীর সদস্য মাঠে থাকবে তা এখনো ঠিক করা হয়নি। বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি জানান, কমিশন থেকে এরই মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করতে আইন-শৃংখলাবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। সেনাবাহিনীরা কতোদিন মাঠে থাকবে এ বিষয়ে কমিশনার বলেন, নির্বাচনের আগে ও পরে দুইদিন এবং নির্বাচনের দিন এই পাঁচ দিন করে আইন-শৃংখলাবাহিনীর সদস্যদের ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে। যে কয় ধাপে নির্বাচন হবে তার প্রত্যেক ধাপে এভাবে পাঁচ দিন তারা মাঠে থাকবে।

উল্লেখ্য, এরই মধ্যে চতুর্থ উপজেলা নির্বাচনের তিন ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি । ৪৮৭ উপজেলার মধ্যে প্রথম দফায় ১৯ ফেব্রায়ারি ৯৭টি, দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারি ১১৭টি এবং ১৫ মার্চ ৮৩ টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপের একটি উপজেলায় ২৪ ফেব্রুয়ারি ভো গ্রহণ করা হবে এবং চারটি উপজেলায় সীমানা জটিলতার জন্য স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud