পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাত পোহালেই শিশু শান্তার বিয়ে!

Posted on February 8, 2014 | in সারা দেশ | by

524148মাগুরা: রাত পোহালেই রোববার স্কুলছাত্রী শান্তার (১৪) বাল্যবিয়ে! ইতোমধ্যে এ বিয়ের সব আয়োজন শেষ করেছে বর-কনের পরিবার।   বিয়ে উপলক্ষে বাড়িতে চলছে সাজসজ্জার কাজ। বর পক্ষকে বরণ করে নিতে সাজানো হচ্ছে গেট ও প্যান্ডেল।   শান্তা মহম্মদপুর উপজেলার উপজেলার লাহুড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা গোলাম রব্বানীর মেয়ে ও গোপালনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।  কয়েকদিন আগে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শান্তার বিয়ে ঠিক করে তার পরিবার।  পরে বাল্যবিয়ের খবর পেয়ে জেলা মহিলা পরিষদের সদস্যরা শান্তাদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের জন্য তার বাবা গোলাম রব্বানীকে অনুরোধ করেন। এতে গোলাম রব্বানী ক্ষিপ্ত হয়ে তাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

পরে মহিলা পরিষদের সদস্যরা মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দেন। ইউএনও কামরুল ইসলামজানান, এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।….বাংলানিউজ

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud