পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আর্জেন্টিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

Posted on February 8, 2014 | in আন্তর্জাতিক | by

imagesঢাকা: আর্জেন্টিনার একটি মহাসড়কে শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। ট্রাকটি ভুল দিক দিয়ে চলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় সংঘর্ষের পরপরই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। দমকল বাহিনীর কর্মীরা পুড়ে যাওয়া লাশগুলোর পরিচয় জানতে কাজ করে যাচ্ছে।

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় মেন্দোজা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এর আগে দুর্ঘটনায় ১৫ জনের আহত হওয়ার খবর জানানো হয়। মেন্দোজার স্বাস্থ্যমন্ত্রী মতিয়াস রবি স্থানীয় নিউজ চ্যানেলকে বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরো জানান, বাসটিতে ৩২ যাত্রী ছিল। এদের মধ্যে দুজন চালক রয়েছে। দুর্ঘটনায় বাস ও ট্রাকের উভয় চালক ও নিহত হয়। বাসস

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud