পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শিশু ধর্ষণের ঘটনায় তিন সন্তানের পিতা গ্রেফতার

Posted on June 3, 2015 | in সারা দেশ | by

1433080939_27517_1মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার পশ্চিম খাগদী এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছগির মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পশ্চিম খাগদী এলাকার কিনাই হাওলাদারের ঘরজামাই তিন সন্তানের জনক ছগির মোল্লা (৩৬) শিশুটিকে চানাচুর কিনে দেবার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি পাট ক্ষেতে নিয়ে যায়।

এরপর সে শিশুটির হাত-পা চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক ছগিরকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিন রাতে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলেই ধর্ষককে আটক করা হয়েছে। শিশুটির মা এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud