পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

না’গঞ্জে বয়লার বিস্ফোরণ: ঢামেকে ২ জনের মৃত্যু

Posted on June 3, 2015 | in জাতীয় | by

03-06-15-Narayangonj Boilar Blast_DMCH-1

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও উপজেলায় একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। তারা হলেন, ব্রহ্মপুত্র নদের মাঝি আজিজুল ইসলাম (৩২) ও রাইস মিলের হিসাব রক্ষণ কর্মকর্তা মাহবুব হোসেন (২৭)। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে  জানান, বিস্ফোরণে দুইজনের মৃত্যু ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আরও ছয়জন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। আর আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর রাইস মিলের মালিক হোসেন মেম্বার ও তার লোকজন বাড়িঘরে তালা দিয়ে পালিয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud