পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রংপুর-রাজশাহীর ভাগ্য নির্ধারণ আজ

Posted on February 14, 2013 | in খেলাধুলা | by

iscyi-ivRkvnxi fvM¨ wba©viY AvRঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২য় আসরের সেরা তিন দল ইতোমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানটির জন্য আজ লড়বে রংপুর রাইডার্স ও দুরন্ত রাজশাহী।

তবে রংপুর ও রাজশাহীর এই লড়াই মুখোমুখি নয়। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় রংপুরের প্রতিপক্ষ বরিশাল বার্নার্স। কিন্তু অলক্ষ্যে দুরন্ত রাজশাহীও লড়বে বরিশালের হয়ে।
দুরন্ত রাজশাহী মনে প্রাণে চাইবে বরিশালের জয়। এই ম্যাচে বরিশালের জয় মানেই চতুর্থ দল হিসেবে রাজশাহীর সেমিফাইনাল নিশ্চিত হওয়া। কারণ রংপুরের বিপক্ষে জয় পেলে, রংপুর-রাজশাহীর মতো বরিশালেরও পয়েন্ট হবে ১০। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায়, শেষ চারে যাওয়ার সুযোগ পাবে রাজশাহী।
ইতোমধ্যেই শীর্ষ দুই নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ান ঢাকা গ্লাডিয়েটরস ও পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট রয়্যালস। শুক্রবার ‘রেস টু ফাইনালে’ মুখোমুখি হবে এই দুই দল।
পয়েন্ট টেবিলের তৃতীয় দল হিসেবে প্রথম সেমিফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংসও। তবে এখনো নির্ধারিত হয় নি শনিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ। রংপুর ও বরিশাল বার্নাসের মধ্যকার ম্যাচটি ঠিক করে দেবে চট্টগ্রামের প্রতিপক্ষ।
এই ম্যাচে রংপুর জিতলে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে তারাই যাবে সেমিফাইনালে। উল্টোটা হলে রাজশাহীর জন্য খুলে যাবে সেই সৌভাগ্যের দরজা।
একই দিনে সন্ধা সাড়ে সাতটায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগাং কিংসের মধ্যকার শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।
এই ম্যাচ দিয়েই শেষ হবে বিপিএলের দ্বিতীয় আসরের প্রথম পর্বের খেলা। শুক্রবার ‘রেস টু ফাইনাল’, শনিবার প্রথম সেমিফাইনাল ও রবিবার দ্বিতীয় সেমিফাইনালের পর মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফাইনালের মহারণ।
শুক্রবার থেকে প্রতিটি ম্যাচ সন্ধা ৬টায় শুরু হবে।
বিপিএল পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
সিলেট রয়্যালস ১২ ৯ ৩ ১৮ +০.০৮১
ঢাকা গ্ল্যাডিয়েটরস ১১ ৮ ৩ ১৬ +০.৮৭৮
চিটাগং কিংস ১১ ৬ ৫ ১২ +১.৪১০
রংপুর রাইডার্স ১১ ৫ ৬ ১০ -০.৪৩৪
দুরন্ত রাজশাহী ১২ ৫ ৭ ১০ -০.৫৫৭
বরিশাল বার্নার্স ১১ ৪ ৭ ৮ -০.১৬৬
খুলনা রয়েল বেঙ্গলস ১২ ৩ ৯ ৬ -১.০৬০

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud