পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দুই বাজারেই সূচক উর্ধ্বমুখী

Posted on February 14, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

`yB evRv‡iB m~PK DaŸ©gyLxঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসেও দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন। সকাল ১১টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোড ইনডেক্স বেড়েছে ৩২ পয়েন্ট আর সাধারণ সূচক (পুরাতন) বেড়েছে ২৯ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩০ মিনিটে ব্রোড ইনডেক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ২৮৫ পয়েন্টে আর সাধারণ সূচক (পুরাতন) ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৩৭৯ পয়েন্টে।
এ সময়ে মোট ১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬১ কোটি ৫১ লাখ টাকার।
গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোড ইনডেক্স বেড়েছিলো ১৩ পয়েন্ট আর জেনারেল ইনডেক্স কমেছিলো ১৭ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৪৮২ কোটি ৭২ লাখ টাকার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আট হাজার ৫১৩ পয়েন্টে। এ সময়ে মোট ৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ছয় কোটি ৫১ লাখ টাকার।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud