পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

Posted on September 20, 2013 | in Uncategorized | by

finepix_s8000fd1

ঢাকা: সূত্রাপুরে নির্মাণাধীন ইস্ট বেঙ্গল বহুতল ভবনের আট তলা থেকে পড়ে হাবিবুর রহমান (২৫) ও নওয়াব আলী (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমানের বড় ভাই গিয়াসউদ্দিন বলেন, ‘ভবনের আট তলা থেকে একটি মেশিন শিকল বেঁধে নামানোর সময় তা ছিঁড়ে গেলে হাবিবুর ও নওয়াব আলী পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাবিবুরকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওয়াব আলীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’

হাবিবুরের বাবার নাম আফজাল শেখ। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি। নওয়াব আলীর বাড়ি শরীয়তপুরে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud