পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বোতলে ভরে পাখি পাচার

Posted on May 6, 2015 | in আন্তর্জাতিক | by

Bird-smuggler-(1)_thereportআন্তর্জাতিক ডেস্ক : প্লাস্টিকের বোতলে ভরে বিপন্ন পাখি পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ায় একজনকে আটক করেছে ইন্দোনেশীয় পুলিশ। সুরাবিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী জাহাজ থেকে গত মঙ্গলবার ওই ব্যক্তিকে আটক করা হয়। খবর বিবিসির। পাখিগুলোর মধ্যে বিপন্নের তালিকাভুক্ত হলুদ ঝুঁটির কাকাতুয়া রয়েছে। একেকটি কাকাতুয়া দেড় হাজার ডলার (এক লাখ ১৭ হাজার টাকা প্রায়) দরে বিক্রি করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা পাখিগুলোর মধ্যে সবুজ তোতাপাখিও রয়েছে।
দেশটির বনে হলুদ ঝুঁটির কাকাতুয়া থাকলেও পাচারকারীদের কারণে এর সংখ্যা ক্রমেই কমে আসছে।
বিপন্নের তালিকাভুক্ত পাখিটি সামরিক বিমানে করে পাচারের অভিযোগ ২০১৩ সালে দেশটির দুই সেনা সদস্যকে হুঁশিয়ার করা হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud