পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপি খুনিতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়

Posted on May 30, 2015 | in রাজনীতি | by

Nau-Montry-নৌমন্ত্রীজেলা প্রতিনিধি মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ বিএনপি খুনিতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য, যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছিল, সহিসংতা শুরু করেছিল, সেই কারণে বিএনপি নিজেরাই তাদের কবর রচনা করেছে। সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি বলেও মন্তব্য করেন নৌমন্ত্রী।
শনিবার সকালে মাদারীপুরের রাজৈরে সানেরপাড়-আমগ্রাম সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন।
এসময় নৌমন্ত্রী আরো বলেন, ‘গণহত্যা করে কখনই গণতন্ত্র হবে না, গণহত্যা করে খুনিতন্ত্র হবে। বিএনপি খুনিতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেই বিএনপি-জামায়াত বাসে পেট্রোলবোমা মেরে এই গণহত্যাগুলো চালিয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud