April 18, 2026
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাউন্ডারি পাড়া এলাকায় কিশোরী গণধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-জগন্নাথপুর এলাকার শাহজাহান আলীর ছেলে রুবেল (১৩), ফকির পাড়া এলাকার জাবেদ আলী ছেলে জুয়েল আলী (১৪), নায়েব আলী ছেলে নাজমুল হক (১৬) ও ফকিরপাড়া চানমাড়ীপাড়ার তারা মিয়ার ছেলে আমির হোসেন (১৩)। ধর্ষণের শিকার ওই মেয়েটি জানায়, ২৯ মে শুক্রবার বিকেলে শহরের সত্যপীর ব্রিজ এলাকা থেকে বাসার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে এ সময় তাকে একা পেয়ে প্রতিবেশী রুবেল ও তার সহযোগী জুয়েল আলী নাজমুল হক ও আমির হোসেন মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি চিৎকার করলে এলাকার মানুষ ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করে। এই অবস্থায় ওই রাতে মেয়েটির জ্ঞান ফিরলে সে তার অভিভাবক বাবা-মার কাছে ঘটনাটি খুলে বলে।
মেয়েটির বাবা ঘটনার কথা জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনকে খুলে বললে ওই রাতে চেয়ারম্যানের লোকজন ওই ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেন। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার পর পরেই পুলিশ ৪ জনকে আটক করেছে। এ ঘটনা থানায় মামলা হয়েছে।