পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনএফের নিবন্ধন পাওয়া নিশ্চিত নয়: সিইসি

Posted on September 22, 2013 | in আইন-আদালত | by

01_Election+Commission_120613

ঢাকা: সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত রাজনৈতি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র নিবন্ধন পাওয়া এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, মাঠ পর্যায়ে বিএনএফ’র পর্যাপ্তসংখ্যক অফিস ও কর্মী আছে কি না ইত্যাদি তথ্য যাচাই-বাছাইয়ের জন্য আমরা যে তদন্ত করেছিলাম, বিএনএফ বলছে ওই তদন্ত সুষ্ঠু ও স্বচ্ছ হয়নি। তাদের এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি। ওই কমিটিতে আমাদের নির্বাচন কমিশনের বাইরের লোকও আছে। যত দ্রæত ওই কমিটির প্রতিবেদন পাওয়া যাবে, তত দ্রæত বিএনএফ’র বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো।”

সিইসি জানান, যেসব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধিত হবার জন্য আবেদন করেছিল, তাদের সবার সম্পর্কেই মাঠ পর্যায়ে খোঁজ-খবর নেয়ার পর সংশিøষ্ট দলগুলোকে ১৫ দিনের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। বিএনএফকে দেয়া ওই ১৫ দিনের সময়ই শেষ হয়েছে। কিন্তু তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের তদন্ত স্বচ্ছ হয়নি। তাই এ অভিযোগ যাচাই করতে কমিটি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রধান বিরোধী দল বিএনপির ১৯ দফা, ধানের শীষের অনুরূপ গমের শীষ প্রতীক বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বিএনএফ। কিন্তু বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করছে এমনকি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিএনএফকে নিবন্ধন দেয়া হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেন।
বরগুনা-২ আসনে সুষ্ঠু নির্বাচন হবে

অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে। ভোটার উপস্থিতিও ভালো হবে বলে সিইসি আশা প্রকাশ করেন। এদিকে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় বরগুনা-২ আসনের নির্বাচনে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ”আমরা আশা করছি সেখানে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে।” ভোটার উপস্থিতিও ভালো হবে বলে সিইসি আশা প্রকাশ করেন।

পুলিশ, র্যা ব, বিজিবিসহ উপকূলীয় এলাকা হওয়ায় কোস্টগার্ডও মোতায়েন থাকবে বলে জানান তিনি। সিইসি বলেন, ”উপনির্বাচনগুলো সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদের করতে হয়। সরকারের শেষ সময় বলেও আমরা এই নির্বাচন উপেক্ষা করতে পারি না।” গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বরগুনা-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু।
পাথরঘাটা, বেতাগী ও বামনা- এ তিন উপজেলা নিয়ে গঠিত বরগুনা-২ সংসদীয় আসনের ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার তিনজন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud