পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আলীমের রায় যেকোনো দিন, জামিন বাতিল

Posted on September 22, 2013 | in ইসলাম | by

Alim

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলীমের জামিন বাতিল করে মামলার রায় যেকোনো দিন দেয়া হবে মর্মে অপক্ষেমাণ (সিএভি) রেখেছে ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। গত বছরের ১১ জুন আলীমের অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।টানা এক বছর তিন মাস শেষে এ মামলার কার্যপক্রম পরিসমাপ্তি ঘটলো।

প্রসিকিউটর তুরিন আফরোজ আলীমের মামলায় শেষ পর্বের যুক্তি উপস্থাপন করেন। এর আগে এ মামলার প্রসিকিউটর রানা দাস গুপ্ত তার যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আলীমের পক্ষে তার আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা, আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। প্রসিকিউটর রানা দাসগুপ্ত জামিন বাতিলের এ আবেদন করেন। অন্যদিকে রায় পর্যইন্ত তার জামিন বহাল রাখার আবেদন করে আসামিপক্ষ।

গত ১৫ সেপ্টেম্বর থেকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।এর আগে গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চার কার্যদিবসে প্রসিকিউশন প্রথম পর্যায় যুক্তিতর্ক উপস্থাপন করেন। আলীমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ প্রসিকিউশনের ৩৫জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া দুইজনের জবানবন্দিকেই সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।এদিকে আলীমের পক্ষে তিনজন সাফাই সাক্ষী সাক্ষ্য দিয়েছে।

এর আগে গত বছরের ২৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করে দেন। ওই দিন একই সঙ্গে তার জামিনের মেয়াদ ১১ জুন পর্যন্ত বাড়ানো হয়। এর আগে অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর রানা দাসগুপ্ত। পরে আসামি আব্দুল আলীমের আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ গঠন না করার পক্ষে ও মামলা থেকে আলীমকে অব্যাহতি চেয়ে যুক্তি তুলে ধরেন।

এর আগে গত ১৫ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ)  রেজিস্ট্রারের কাছে দাখিল করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। গত ২৭ মার্চ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন ও আগুন ধরিয়ে দেয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিশেষ শর্তে জামিনে থাকা আলীমের বিরুদ্ধে তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এতে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাইব্যুনালে।  পরে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত মোট ২৮টি ঘটনার ১৭টি আমলে নিয়ে ট্রাইব্যুনাল এ অভিযোগ গঠন করে আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। ৩১ মার্চ তাকে এক লাখ টাকায় মুচলেকা এবং ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিম্মায় জামিন দেন ট্রাইব্যুনাল। পরে শুনানিতে পর্যায়ক্রমে  কয়েক দফা এই জামিনের মেয়াদ বাড়ানো হয়। ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেফতার করা হয়। এরপর শর্ত সাপেক্ষে তাকে জামিন দেয়া হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud