April 22, 2026
ঢাকা: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আজ থেকে আবার মাঠে নামছে বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। ঢাকাসহ সারাদেশেই ট্রাকে করে এই পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছে সিটিবি। আর কেজিপ্রতি দাম বড়বে ৫৫ টাকা করে।
বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় ভারত রপ্তানিতে বিধি নিষেধ দেয়ার পর থেকে বাংলাদেশে পেঁয়াজের বাজারে তৈরি হয় অস্থিরতা। ভারত সব শেষ পেঁয়াজের রপ্তানিমূল্য বেধে দেয় টনপ্রতি ৯০০ টাকা। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা কেজি করে।
এর আগে ঊনত্রিশে আগস্ট ৪৭ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে টিসিবি। তবে সরবরাহ না থাকায় এই কার্যক্রম বন্ধ হয়ে যায়।