পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশ এখন উন্নয়ন ও সম্ভাবনার দেশ:মজীনা

Posted on April 6, 2014 | in সারা দেশ | by

Dan-W-Mozena-BG20130910084714পাবনা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশ এখন আর দরিদ্র  দেশ নয়, মধ্যম আয়ের দেশ। এই দেশ উন্নয়ন ও সম্ভাবনার দেশ। বাংলাদেশকে জানতে এবং বুঝতে আমি সারা দেশে ঘুরে বেড়াচ্ছি। রোববার দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে  জেলা প্রশাসন, পুলিশ সুপার ও  জেলার সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।তবে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিবেন না এবং  কোন রাজনৈতিক বক্তব্য করবেন না বলে বলে জানান।

তিনি বলেন,আমি যখন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র  পেশ করি, তখনই বলেছিলাম আমি সারা  দেশ ঘুরে বেড়াব, বাংলাদেশকে জানবো। তারই অংশ হিসেবে পাবনায় আসা। তিনি আরো বলেন, এখানকার কৃষকরা খুবই ভাল। আমি আসার সময় একটি বাজারে এত  পেঁয়াজ  দেখেছি যা বিম্ময়কর। তিনি পাবনার অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে জানতে চান। কৃষকদের সমস্যা ও সম্ভাবনা, প্রাথমিক শিক্ষাসহ সার্বিক শিক্ষা ব্যবস্থা, আইন-শৃংখলা ও দারিদ্রতা কমে আসার বিষয়ে সাংবাদিক ও সুধীদের কাছে জানতে চান।

২ নভেম্বর পাবনার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা পুলিশ সুপারের কাছে  খোঁজ  নেন। পরে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে রতœদ্বীপ  বৈঠকে মিলিত হন।মার্কিন রাষ্ট্রদূত গত বছরের ২ নভেম্বর পাবনার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়  ক্ষোভ প্রকাশ করে ঘটনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুলিশ সুপারের কাছে জানতে চান।

এ সময় পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন,  ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করার গুজব ছড়িয়ে এই হামলার ঘটনা ঘটানো হয়। এতে স্থানীয় ব্যবসায়ী বাবলু সাহাসহ হিন্দু সম্প্রদায়ের ২৯টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত মামলাগুলোতে ৪২ জনকে  গ্রেপ্তার করে  জেলহাজতে পাঠিয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আর আতঙ্ক  নেই।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনার  জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) ড. ফারুক আহমেদ, পাবনা  প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, এনডিসি মশিউর রহমান খান প্রমুখ। এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূত জেলা প্রশাসক ও উপস্থিত সুধীজনদের কাছে পাবনার অর্থনৈতিক উন্নয়ন, কৃষকদের সমস্যা ও সম্ভাবনা এবং প্রাথমিক শিক্ষাসহ সার্বিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানতে চান।

দুপুরের খাবারের পর মার্কিন রাষ্ট্রদূত  জেলার প্রাচীন ভবন শীতলাই হাউস,  তারাশ ভবন, পাবনা মানসিক হাসপাতাল, পাকশী হার্ডিঞ্জ ব্রিজসহ   বেশকিছু  প্রাচীন নিদর্শন পরিদর্শন করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud