পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মুক্তিযোদ্ধাদের ভেজাল সম্মাননা দিয়েছে আ. লীগ:গয়েশ্বর

Posted on April 6, 2014 | in রাজনীতি | by

ঢাকা: আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভেজাল সম্মাননা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে অবদানের বিদেশি বন্ধুদের সম্মাননা  ক্রেস্ট  দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি অলঙ্কার  তৈরির জন্য স্বর্ণে কিছুটা খাঁদ মিশাতে হয়। কিন্তু মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বিদেশি এবং  দেশের গণ্যমান্য ব্যাক্তিদের সম্মাননার নামে যে স্বর্ণের  ক্রেস্ট  দেয়া হয়েছে, তাতে ১৬ আনার মাঝে ১২ আনাই খাঁদ  মেশানো হয়েছে। তাই মুক্তিযুদ্ধের সম্মাননা  দেয়ার নামে আওয়ামী লীগ সরকার  ভেজাল সম্মাননা দিয়েছে।

রোববার জাতীয়  প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে  দেওয়া ও মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়াসহ মাহমুদুর রহমানের মুক্তির দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।মাহমুদুর রহমানের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি বন্দি হলেও  চেতনা বন্দি হয় না। আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই মাহমুদুর রহমানকে মুক্ত করা হবে।

ভারতকে বিদ্যুত ট্রানজিট  দেয়া সম্পর্কে গয়েশ্বর বলেন, অরুণাচল প্রদেশ  থেকে  মেঘালয়ে প্রদেশে বিদ্যুৎ নিবে আমাদের  দেশের উপর দিয়ে। এ জন্য অবকাঠামো নির্মাণে প্রায় সাড়ে ৪ হাজার বিঘা জমি ছাড়তে হবে। কিছুদিন পর ভারত বলবে- আমাদের টাওয়ারগুলোর যথাযথ নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশ, তাই আমরা নিজেরাই এর নিরাপত্তা নিশ্চিত করতে চাই, এই বলে তারা বাংলাদেশে ভারতীয় বাহিনী  ঢোকাবে। এ যদি হয় অবস্থা- তাহলে আমাদের সার্বভৌমত্ব রইল কই।তিনি বলেন, রাজনীতিবিদদের নীতি অনেকাংশে নষ্ট হয়ে  গেছে। তাই বলে সাংবাদিকদের নীতি নষ্ট হয়ে যাবে, তা  মেনে নিতে পারছি না।

মতপ্রকাশের স্বাধীনতা ও বন্ধ গণমাধ্যম খুলে  দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর সাংবাদিকদের প্রতি  ক্ষোভ প্রকাশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গার্মেন্টসে একজন মারা  গেলে সারাদেশ উত্তাল হয়। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর-রুনি মারা  গেল অথচ সাংবাদিকরা একদিনের জন্যও পত্রিকা বন্ধ রাখেনি।  টেলিভিশনের সাংবাদিকরা কাজ বন্ধ রাখেনি। তবে সব বিষয়ের সঙ্গে পার্থক্য না থাকলেও গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সাংবাদিকদের পার্থক্য রয়েছে। যদি তারা  পেটের ক্ষুধার কাছে তাদের বিবেককে বিক্রি করেন, তাহলে ভবিষ্যতে তাদের সাগর-রুনির মতো পরিণতি  ভোগ করতে হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আশঙ্কা প্রকশ করে তিনি বলেন, দুই বছরেও এ হত্যাকাণ্ডের বিচার হলো না। অনেকে এসে প্রতিবাদ করেন আবার একসঙ্গে চা খান, আবার মাঝে মধ্যে কিছু পান। রাজনীতিবিদরা অনেক  ক্ষেত্রে নষ্ট হয়ে  গেছে। সাংবাদিকদের মধ্যে বিভাজন  তৈরি হলে  দেশ চলবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম  কোর্ট সব  কোর্টই এখন মুজিব  কোটের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে  কেউ ন্যায় বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না মন্তব্য করে বিএনপির এই  নেতা দাবি করেন, বিচারকেরা একটি নির্দিষ্ট জায়গার ইশারায় রায়  লেখেন।

গয়েশ্বরের দাবি, বিচারকেরা আইনজীবীদের শুনানি  শোনেন না। কারণ তাঁরা  সে অনুযায়ী রায় লিখতে পারেন না। বরং তাঁরা একটি ইশারার আশায় বসে থাকেন।  সে ইশারা এলে  সে অনুযায়ী রায় লিখতে হয়।প্রধানমন্ত্রী  শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর বলেন, খালেদা জিয়া আন্দোলন করতে পারুন আর না পারুন; বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক; খুব তাড়াতাড়ি আপনার পতন নিশ্চিত।

গয়েশ্বর চন্দ্র দাবি করেন, ১৯৭১ সালে একদিনের জন্য হলেও জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের আগ পর্যন্ত দেশে কার নেতৃত্বে যুদ্ধ হয়েছে প্রশ্ন রাখেন তিনি।বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, তাঁরা উপজেলা নির্বাচন মানেন না।এই নির্বাচনে স্বয়ং নির্বাচন কমিশন ডাকাতি করেছে। তিনি নতুন করে উপজেলা নির্বাচন দেওয়ার দাবি জানান।

এ সময় বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল  নোমান বলেন, উপজেলা নির্বাচনে  ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে। আর এই ডাকাতি করেছে স্বয়ং নির্বাচন কমিশন।তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনের দিকে তাকালেই  বোঝা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আর  কোনো সরকারের অধীনে নির্বাচন হলে  সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।

অন্যদের মধ্যে সাংবাদিক  নেতা রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম,অধ্যাপক মোশতাক আহমেদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট  নেতা জাকির  হোসেন, রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud