May 6, 2026
৫৮ বলে সেঞ্চুরি পূরণ করেছেন আহমেদ শেহজাদ। নির্ধারিত ওভারে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছে। মাহমুদউল্লাহ রিয়াদের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন উমর আকমল (০)। আব্দুর রাজ্জাকের দ্বিতীয় শিকার ছিলেন মোহাম্মদ হাফিজ (৮)। ৯ রানে রাজ্জাকের বলে আউট হয়েছিলেন কামরান আকমল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টোয়েন্টি২০ বিশ্বকাপে সুপার টেনের খেলায় বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান (গ্রুপ-২)। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ জয়ের দেখা পায়নি। দুটিতেই হেরেছে স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তান ২টি ম্যাচ খেলেছে। একটিতে জয় পেয়েছে ও অপরটিতে হেরেছে তারা।
পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে গেলেও লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়ার ম্যাচে জয় দিয়ে। বাংলাদেশ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে। পাকিস্তান দলে বিলাওয়াল ভাট্টির বদলে সোহেল তানভির জায়গা করে নেন। বাংলাদেশ দলে সোহাগ গাজী নেই। বদলি হিসেবে দলে প্রবেশ করেছেন আব্দুর রাজ্জাক।
পাকিস্তান : কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েম মালিক, শোহেইব মাকসুদ, শহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর, সাঈদ আজমল।
বাংলাদেশ : তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন।