May 6, 2026
সাতক্ষীরা প্রতিনিধি : ৩১ মার্চ অনুষ্ঠিতব্য সাতক্ষীরার তালা, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে ২৪৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সাতক্ষীরা সদর উপজেলার ১৩১ কেন্দ্রের মধ্যে ১১১, তালা উপজেলার ৭৯ কেন্দ্রের মধ্যে ৫৩ ও দেবহাটা উপজেলার ৩৩ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ঝুঁকিপূর্ণসহ সাধারণ কেন্দ্রগুলোতে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিশ্বাস বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে ৩২ জন করে ফোর্স নিয়োজিত থাকবে। এ ছাড়া সদরে চারটি ভ্রাম্যমাণ আদালত, ২৪টি মোবাইল টিম ও চারটি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।
এদিকে, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালালউদ্দিন আহমেদ বলেন, উপজেলার প্রতিকেন্দ্রে ১১ জন করে ফোর্স নিয়োজিত থাকবেন। তিনটি ভ্রাম্যমাণ আদালত, দুটি স্ট্রাইকিং ফোর্স ও পাঁচটি মোবাইল টিম কাজ করবে। এ ছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, উপজেলার কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ফোর্সসহ ১২টি মোবাইল টিম, চারটি স্ট্রাইকিং ফোর্স ও সাত