April 22, 2026
বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ২০ পুলিশ সদস্য রয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৬০ জনকে আটক করেছে পুলিশ। রাতে বুয়েন্স আয়ার্সে বড় পর্দায় জার্মানি ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখার আয়োজন করা হয়েছিল। দেশটির হাজার হাজার নাগরিক পরিবার নিয়ে সেখানে খেলা দেখতে এসেছিলেন। খেলা শেষে আর্জেন্টিনার পরাজয়ে হঠাৎ এক দল যুবক ক্ষুদ্ধ হয়ে মিছিল বের করে। এ সময় তারা আশপাশের দোকানগুলোতে ইট-পাথর ছুঁড়ে মারে এবং ভেতরে ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দেয়। এতে যুবকদের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরে দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ২০ পুলিশ অফিসার রয়েছে। এ ঘটনায় পুলিশ ৬০ জনকে আটক করেছে। ঘটনার সময় খেলা দেখতে আসা অনেক বাবা-মাকে তাদের আতঙ্কিত শিশুদের নিয়ে ছুটাছুটি করতে দেখা যায়।
সূত্র : এপি ও ইউএসএ টুডে