April 22, 2026
চলতি বছর সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা । সোমবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬৬ টাকা; তার আগের বছর ৫৫ টাকা।