পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রশাসনের কর্মকর্তাদের জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Posted on September 18, 2013 | in জাতীয় | by

07_woman_leader_Bangladesh

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনে লোক নিয়োগে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দক্ষ ও সৎ ব্যক্তিকে নিয়োগ দিতে সরকারি কর্মকমিশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।.

বুধবার আগারগাঁওয়ে কর্মকমিশনের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সময়ে একটি বিশেষ ভবন থেকে পাঠানো তালিকা অনুযায়ী জনপ্রশাসনে নিয়োগ দেয়ায় যোগ্য ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হতেন।

তিনি জনপ্রশাসন খাতে নেয়া সরকারের নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে কর্মকমিশনে প্রার্থী বাছাইয়ের অভিযোগ সবার মুখে ছিল। ফলে যোগ্য ও মেধাবী ব্যক্তিরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে সংশিøষ্ট কর্মপদ্ধতি ও নীতিমালা আধুনিক করা হয়েছে। কার্যক্রমের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

শেখ হাসিনা আগামী দিনেও সব ধরনের প্রভাবমুক্ত থেকে সৎ-যোগ্য ও মেধাবী ব্যক্তিদের নিয়োগের সুপারিশ করতে কর্মকমিশনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনপ্রশাসনে দক্ষ ও যোগ্য লোক নিয়োগের পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নত করা সম্ভব হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud