পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সড়ক দুর্ঘটনায় আর হত্যা মামলা নয়!

Posted on September 18, 2013 | in জাতীয় | by

0

ঢাকা: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতীকী ধর্মঘটের কাছে নতজানু হয়েছে সরকার। তাদের আট দফা দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড, মহীউদ্দিন খান আলমগীর।

জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা দায়ের করা হবে না বলেও শ্রমিক নেতাদের আশ্বাস দিয়েছে সরকার।

বিতর্কিত এ দাবির বিষয়ে সুশীল সমাজের প্রবল আপত্তিকে শেষ পর্যন্ত আমলেই নেয়নি সরকার।

এমনকি ইতোপূর্বে ৩০২ ধারায় দায়ের পাঁচটি মামলা প্রত্যাহারের আইনগত দিকও বিবেচনা করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে যৌথসভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, যোগাযোগমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতির নেতারা অংশ নেন।

সরকারের এ আশ্বাসেও আশ্বস্ত নন শ্রমিক নেতারা। তারা বাস্তবায়ন দেখার পর ধর্মঘট প্রত্যাহার করবেন বলে জানা গেছে। তবে ধর্মঘট আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বুধবার সকাল ১১টায় বৈঠক শুরু হয়ে চলে বেলা আড়াইটা পর্যন্ত। দীর্ঘ সময় ধরে আলোচনা শেষে প্রায় সবগুলো দাবির সঙ্গে একমত পোষণ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা বলা হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud