April 18, 2026
ঢাকা: জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে নাশকতা ঠেকাতে রাজধানীতে হেলিকপ্টারে টহল দিয়েছে র্যাব। রবিবার দুপুর পৌনে ১২টা থেকে ঢাকার আকাশে তারা টহল দেয়া শুরু করে। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, এর আগেও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাব হেলিকপ্টার দিয়ে টহল দিয়েছে। এজন্য র্যাবের দুটি হেলিকপ্টার রয়েছে। র্যাব সূত্র জানায়, জামায়াত-শিবির বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এসব পরিকল্পনার ওপর কঠোর নজরদারি রাখতে উপর থেকে টহলের ব্যবস্থা করা হয়েছে। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।