পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাতীয় ঐক্যের আহ্বান খালেদার

Posted on December 15, 2013 | in রাজনীতি | by

imagesঢাকা: জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে বিপদমুক্ত করতেই এই ঐক্যের আহ্বান জানান তিনি। মহান বিজয় দিবসের ঠিক আগের দিন আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া বলেছেন, ‘১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও শত্রুদের চক্রান্ত আজও বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে গ্রাস করে বাংলাদেশকে একটি পদাবনত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।’ তিনি আরো বলেন, ‘ওই অপশক্তির নীলনক্শা বাস্তবায়নে এদেশেরই কিছু চিহ্নিতমহল মদদ যুগিয়ে চলেছে। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতাযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। মহান বিজয় দিবসে আমি দেশবাসী সবার প্রতি সেই আহ্বান জানাই।’ বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শোষণ-বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ এদেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ হয়েছে, জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।’

অপর এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান বিজয় দিবসে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud