April 18, 2026
ঢাকা: প্রথমবারের মতো ভারতের মাদ্রাজের উচ্চ আদালত বিশেষ বিচারিক কমিটি গঠন করছে। বিশেষ ধরনের এই আদালতে যৌন হয়রানি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও শাস্তির বিধান রয়েছে। ভারতের তামিল নাড়– এবং পদৌচেরি অঞ্চলে এ ধরনের দুটি আদালত গঠিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে মাদ্রাজ হাইকোর্টের এক কর্মকর্তা জানায়, ‘আমাদের জানা মতে ভারতে এই প্রথমবারের মতো শুধুমাত্র লিঙ্গ বৈষম্য এবং পারিবারিক অভিযোগ নিষ্পত্তির জন্যে বিশেষ ধরনের আদালত গঠিত হলো।’ ২৭ নভেম্বর জারি হওয়া এক গেজেট নোটিফিকেশনে বলা হয়, প্রধান বিচারক এই কমিটি গঠন করবেন। কমিটিতে কমপক্ষে সাতজন এবং সর্বোচ্চ ১৩জন সদস্য থাকবেন। এই আদালত নারীদের যেকোনো যৌন হয়রানি ও নির্যাতনের বিচার করতে পারবে। এজন্যে মাদ্রাজ হাইকোর্টের অনুমতি বা অবহিত করার প্রয়োজন পড়বে না। অপর আরেক নোটিফিকেসনে আদালত জানালেন, তামিল নাড়– ও পদৌচেরীতে গঠিত এই কমিটিগুলো উচ্চ আদালতের অধীনেই কাজ করবে। তবে যৌন হয়রানি এবং নির্যাতনই হবে শুধুমাত্র এদের বিচারিক বিষয়। জেলা জজ এই ধরনের কমিটিতে প্রধানের দায়িত্ব পালন করবেন এবং বার এসোসিয়েসনের জ্যেষ্ঠ সদস্যরা এতে অর্ন্তভুক্ত থাকবে।