পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জয়ে মৌসুম শেষ চ্যাম্পিয়ন চেলসির

Posted on May 25, 2015 | in খেলাধুলা | by

রিপোর্ট ডেস্ক : জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করেছে চেলসি। টুর্নামেন্টের শেষ ম্যাচে রেমির জোড়া গোলে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে স্যান্ডারল্যান্ডকে।chelsea-trophy-7
নিজেদের মাঠে শুরুতে চেলসিকে ভয় ধরিয়ে দিয়েছিল অতিথি স্যান্ডার‌ল্যান্ড। ২৬ মিনিটেই স্বাগতিকদের জালে বল পাঠিয়েছেন ফ্লেচার। তবে ৩৭ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন অভিজ্ঞ দিদিয়ের দ্রগবা। পেনাল্টি থেকে গোল করেছেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে আর সুবিধা করতে পারেনি স্যান্ডারল্যান্ড। এ অর্ধে তাদের জালে দু’বার বল পাঠিয়েছে চেলসি। ২টি গোলই করেছেন রেমি (৭০ ও ৮৮ মিনিট)। তাই শেষ ম্যাচে জিতেই শিরোপা উৎসব করেছে হোসে মরিনহোর শিষ্যরা। লিগের শেষ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। তারা ২-১ গোলে জিতেছে সাউদাম্পটনের বিপক্ষে। আর এই ম্যাচের মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতি টেনেছেন ম্যানসিটির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আগামী মৌসুম থেকে নিউইয়র্ক সিটিতে খেলবেন এই মিডফিল্ডার।
এ ছাড়া আর্সেনাল ৪-১ গোলে ওয়েস্ট ব্রমউইচ ইউনাইটেডকে এবং স্টোক সিটি ৬-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। আর গোলশূন্য ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও হাল সিটির মধ্যকার ম্যাচ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud