পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় খালেদার বিরুদ্ধে মামলা

Posted on March 31, 2014 | in জাতীয় | by

NHBD-Khaleda-Ziaঢাকা: জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।

এ বি সিদ্দিক’র আইনজীবী রওশনারা সিকদার ডেজি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।  সকাল সাড়ে ১০টা নাগাদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির এক সভায় জিয়া‌উর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য প্রদান করেন খালেদা।  এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের মানহানী হয়েছে বলে অভিযোগ করেন বাদী।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud