পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াতকে নিষিদ্ধে সোচ্চার হোন : তথ্যমন্ত্রী

Posted on February 12, 2013 | in রাজনীতি | by

RvgvqvZ‡K wbwl‡× †mv”Pvi †nvb : Z_¨gš¿xঢাকা: সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের আহবান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল ইনু বলেছেন, জামায়াত ইসলামী অন্য সব রাজনৈতিক দলের মতই। তবে তারা সাম্প্রদায়িকতা সামনে রেখে রাজনীতি করে। এজন্য তাদের নিষিদ্ধ করতে সবাই সোচ্চার হোন।

সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন, মহাসচিব কামরুল হাসান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমা শাহীন, বিএমএ মহাসচিব ডা: ইকবাল আর্সেলান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছাড়ার পরামর্শ দিয়ে বলেন, মুখে বলবেন এক কথা; কাজ করবেন আরেক রকম। যদি রাজনীতি করতে চান তাহলে জামায়াতের হাত ধরে থাকবেন না, তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন। যতদিন জামায়তের হাত ধরে থাকবেন ততদিন গণতন্ত্র নস্যাৎ হবে।
যুদ্ধাপরাধের বিচার ও জামায়াত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার যাদের বিরুদ্ধে হচ্ছে তারা ধর্মযাজক, ধর্ম প্রচারক, আলেম, সুফী নয়; তারা হচ্ছে একাত্তরের খুনি। সব পেশাজীবীকে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার আহবান জানিয়ে ইনু বলেন, আপনারা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হোন।
হাসানুল হক ইনু বলেন, সাম্প্রদায়িকতা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে কোন শর্ত দেবেন না। যারা শর্ত দেন তারা বিচার আড়াল করতে চান। যারা বিচারের কথা বলেন- অথচ ‘তবে’, ‘কিন্তু’ যোগ করতে চান। শর্ত দিয়ে ঢোক গেলেন, তারা বিচারের বিপক্ষেই অবস্থান নেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের এক বছরে প্রকৃত আসামীদের গ্রেফতার করতে না পারায় দু:খ প্রকাশ করে ইনু বলেন, আসামী ধরতে দেরী হলে আমি দায়িত্বে সঙ্গে বলতে চাই যুদ্ধাপরাধীদের যেমন রেহাই নেই, সাগর-রুনি হত্যাকারীদেরও রক্ষা নেই।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud