May 6, 2026
ঢাকা: দক্ষিণ সুদানের জংলেই রাজ্যের আকোবো এলাকায় বিদ্রোহীদের হামলায় অন্তত ১০৩ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে উপজাতি নারী ও শিশু রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের হামলার পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১৪ জন সেনা সদস্য ও ১৭ জন বিদ্রোহী নিহত হন।
জংলেই রাজ্যের গর্ভনর কৌল মানিয়াং জুক জানান, বিদ্রোহীরা উপজাতিদের ওপর কয়েক বছর ধরেই হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের মতে, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ সুদানে ২ হাজার ৬০০রও বেশি মানুষ নিহত হয়েছেন।
এ হামলা ডেভিড ইয়াও ইয়াওয়ের নেতৃত্বাধীন বিদ্রোহী সংগঠন করেছে বলে মত প্রকাশ করেছেন আকোবোর কান্ট্রি কমিশনার গোই জয়নুল।
২০১০ সালে সুদানের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর ইয়াও ইয়াও ওই বিদ্রোহী সংগঠন গড়ে তোলেন। তিনি সুদানের মুরলে উপজাতি সম্প্রদায়ের সদস্য এবং এক সময় সুদানের সেনাবাহিনীর সদস্যও ছিলেন।