April 18, 2026
গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর শাখা জনতা ব্যাংকের ভল্ট থেকে বিকল্প চাবি ব্যবহার করে ৬০ লাখ ৭১ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার সকাল পর্যন্ত যে কোনো সময় চোরেরা নিরাপত্তাকর্মীকে নেশা খাইয়ে অজ্ঞান করেন। পরে ব্যাংকে প্রবেশ করে বিকল্প চাবি দিয়ে লকার খুলে ৬০ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাকা চুরির ঘটনা জানাজানি হলে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক থেকে আলমত সংগ্রহ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নিরাপত্তাকর্মী নুরুল ইসলামকে আটক করা হয়েছে বলে এসআই আবুল হাসেম জানান।