পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শকুনের দোয়ায় গরু মরে না : প্রধানমন্ত্রী

Posted on December 14, 2014 | in জাতীয় | by

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শকুনের দোয়ায় গরু মরে না। রোববার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর খামার বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৭১ এ যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদেরকে মঞ্চে নিয়েই জনসভা করেন খালেদা জিয়া।14-12-14-PM_Martyred Intellectuals-1
যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই তার জনসভা আর যুদ্ধাপরাধীর বাঁচাতেই আমার উপর গজব নাজিলের জন্য আল্লাহর কাছে আকুতি। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না। তিনি বলেন, বিএনপি বর্তমানে ঠিক একাত্তরের হানাদার বাহিনীর কায়দায় মানুষ খুন করছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে। শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। পুলিশসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খুন করেছে তারা।
উল্লেখ্য শনিবার নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘হাসিনা যত দিন থাকবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজন নাই। হাসিনা নিজ থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud