পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাটখিলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ৩

Posted on August 15, 2013 | in সারা দেশ | by

dadada

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চাটখিল-ঢাকা মহাসড়কের হালিমাদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৬ টার দিকে হালিমাদিঘীর পাড়ে বিপরিতমুখী দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী রায়হান, ফুজাহেল ও নাছির নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud