পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সমঝোতা দেশি-বিদেশি কারো কথায় নয়: নাসিম

Posted on August 15, 2013 | in রাজনীতি | by

images

ঢাকা : নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, “সমঝোতা হবে দেশের জনগণের সঙ্গে। দেশী-বিদেশীদের কারো কথায় বা অন্য কারো সঙ্গে সমঝোতা হবে না।” বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে কৃষকলীগের আয়োজিত মিলাদ মাহফিল ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, “কেন আমাকে আজ দেশী বিদেশীদের ওয়াজ নসিয়ত শুনতে হবে? কিসের সমঝোতা হবে? সমঝোতা হবে বাংলার জনগণের সঙ্গে। অন্য কারো সঙ্গে সমঝোতা হবে না। আর আগামী নির্বাচন হবে অন্তবর্তকালীন সরকারের অধীনে।”
প্রধান বিরোধী দল বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণ যাকেই ভোট দেয় আমরা মেনে নেব। জনগণ যদি ভোট দেয় আপনারা ক্ষমতায় যাবেন। আর যদি ভোট না দেয় বিরোধী দলে থাকবেন।”
এ সময় দেশের জনগণ সরকারের উন্নয়ন দেখে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করবে বলেও আশা প্রকাশ করেন সিনিয়র এই নেতা।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোলøা, সাধারণ সম্পাদক সামছুল হক রেজা, সহ-সভাপতি এম এ করিম প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud