পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গার্ডকে বেঁধে রেখে ডাকাতি

Posted on August 15, 2013 | in সারা দেশ | by

top_87342013-08-15_1376550237

সাভার : আশুলিয়ার বাইশমাইল মির্জানগর এলাকায় ইস্ট-ওয়েস্ট সুটিংমিলে (টেক্সটাইল এন্ড বায়িং) ডাকাতির হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর পৌনে পাঁচটা পর্যন্ত এ ডাকাতির ঘটনা  ঘটে। জানা গেছে, ৩০-৩৫ জনের ডাকাতদল কারখানার ১০ জন সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা-মুখ বেঁধে কারখানা থেকে পিকআপ ভ্যানে করে ৩০/৩৫ হাজার গজ কাপড় নিয়ে চলে যায় ডাকাতরা। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। কাপড়ের আনুমানিক মূল্য ১ লাখ ডলার।

কারখানার পরিচালক আওলাদ হোসেন খান বলেন, ঈদের ছুটির পরে কাজ শুরু করার জন্যই রমজানের শেষের দিকে এই কাপড়আনা হয়েছিল।

এ বিষয়ে সাভার সার্কেলের সিনিয়র এএসপি রাসেল শেখ জানান, ডাকাত দল পরিকল্পিতভাবে এ ডাকাতি করেছে। কারখানার কেউ এ ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে সব বেরিয়ে আসবে। জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ১০ জন নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ।

কারখানার গুদামে কী পরিমাণ কাপড় ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud