May 18, 2026
পটুয়াখালী : পটুয়াখালীর সদর উপজেলার পূর্ব মরিচবুনিয়া গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একই এলাকার যুবক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ধর্ষক জহিরুলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সন্ধ্যায় সেকান্দার খান স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী শাখারিয়া গ্রামে যায় তার মেয়েকে একা ঘরে রেখে। এ সুযোগে একই এলাকার আবদুর রহিম আকনের ছেলে পটুয়াখালী সরকারি কলেজের ইসলামিক শিক্ষা (সম্মান) ২য় বর্ষের ছাত্র জহিরুল ইসলাম ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। রাত সাড়ে ১১টার দিকে ভিকটিমের বাবা-মা বাড়ি ফিরে এ অবস্থা দেখতে পেয়ে ধর্ষককে হাতে নাতে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে গ্রেফতার করে ও ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা সেকান্দার খান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।