April 23, 2026
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস হাউসে অবৈধ লেনদেনের সঙ্গে ৬০-৭০ জন দালাল যুক্ত। এদের কারণে প্রতিদিন গড়ে প্রায় ৪৭ লাখ টাকার নিয়মবহির্ভূত লেনদেন হচ্ছে। সোমবার ‘চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি প্রক্রিয়া অটোমেশন: প্রশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণায় টিআইবি এ তথ্য প্রকাশ করে। রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিবেদনের তথ্য উপস্থাপিত হয়। গবেষণাটি পরিচালনা করেন মনজুর ই খোদা ও জুলিয়েট রোজেটি। এ বছরের প্রথম ছয় মাস তাঁরা চট্টগ্রামের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। মনজুর ই খোদা বলেন, শুধু আমদানি পর্যায়ে চট্টগ্রাম বন্দরে ১৭ লাখ ২০ হাজার টাকার অবৈধ লেনদেন হয়। এই অবৈধ লেনদেনের সুবিধা নেন কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ও ব্যবসায়ীদের একাংশ। ব্যবসায়ী ও কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মুখ্য সহায়তাকারীর দায়িত্ব পালন করে ৬০-৭০ জন ‘বদি আলম’ বা ‘ফালতু’। এরা মূলত দালাল। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারু প্রতিবেদনটি সম্পর্কে কাস্টমস কমিশনার মাসুদ সাদিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিবেদনটি তাঁর হাতে নেই। প্রতিবেদনটি পড়ে তিনি এ ব্যাপারে বক্তব্য দেবেন। এ দিকে চট্টগ্রাম বন্দরের জাকির হোছাইন আনুষ্ঠানিকভাবে পরে তাঁদের প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন ।