পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সংসদ এখন সঙদের আড্ডাখানা

Posted on July 13, 2014 | in জাতীয় | by

Abu shufian (32)ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ এখন সঙদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, সংসদে এখন জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয়নি। এখন সংসদ সঙদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে চলে বিভিন্ন ধরনের নাচ-গান। রোববার দেশের রাজনীতিবিদসহ কূটনীতিবিদদের সম্ম‍ানে জাতীয় পার্টির (জাফর) আয়োজনে ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর ওয়েস্টইন হোটেলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া বলেন, দেশে এখন নতুন নেতৃত্ব আনতে হবে। এজন্য দেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সত্যিকার নির্বাচনের মাধ্যমে এদেরকে সরিয়ে দিতে হবে। কারণ আমরা বার বার আলোচনার কতা বলেছি। তারা আলোচনা করেননি। তাই ঈদের পর দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এ জালিম সরকারকে সরিয়ে দিতে হবে। তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচেন দেশের ৫ ভাগ মানুষ ভোট দিয়েছে। দেশের ৯৫ ভাগ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদেশের ভোটাররা এখন নির্বাচন চায়, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। খালেদা জিয়া বলেন, আজ গণতন্ত্র নির্বাসিত। জনগণ বন্দিদশা জীবন যাপন করছেন। তাদেরকে এ বন্দিদশা থেকে বের করে আনতে হবে। দেশের মানুষ আজ এ বন্দিদশা থেকে মুক্তি পেতে চায়। এ বন্দিদশা থেকে মুক্তি পেতে একটি জনপ্রতিনিধিত্ব সরকার চায়। এজন্য একটি নির্বাচন দরকার।

আর এতে সভাপতিত্ব করেন জাতীয় চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। এ ইফতার পার্টিতে উপস্থিত ছিলেণ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির মহাসচিব (জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, হান্নান শাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ন্যাশনাল ডেমোক্রেটির পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মওলানা ইসাহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম বীর প্রতীক, এপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন মিলু, বাংলাদেশ ম্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানী, লেবার পার্টর চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (জাফর) কাজী জাফর, এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, মুসলিম লীগ সভাপতি এ এইচ এম কামরুজ্জামন খান, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মবিন, পিপলস লীগ সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, ডিএল সাধারণ সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাধারণ কমরেড সাঈদ আহমেদ, জামায়েত কর্মপরিষদ সদস্য ড. সাঈদ আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud