April 22, 2026
মোবাইল ফোন আসক্তি বাড়ছেমোবাইল ফোন আসক্তি বাড়ছেমোবাইল ফোন ছাড়া কী ১০ মিনিট দুশ্চিন্তাহীন থাকতে পারবেন? বিষয়টা সাম্প্রতিক এক গবেষণায় অসম্ভব বলেই প্রমাণিত হয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ল্যারি রোজেন সম্প্রতি স্মার্টফোন আসক্তি নিয়ে একটি গবেষণা করেছেন। তাতে তিনি দেখেছেন, কারও কাছ থেকে যদি মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় তবে তিনি বড়জোর ১০ মিনিট পর্যন্ত ঠিকঠাক, স্থির থাকতে পারেন। এরপরই বাড়তে থাকে উদ্বিগ্নতা। গবেষণার জন্য ১৬৩ জন মোবাইল ফোন ব্যবহারকারীকে কম ব্যবহারকারী, মোটামুটি ব্যবহারকারী ও মোবাইল আসক্ত এই তিনটি ভাগে ভাগ করেন গবেষকেরা। গবেষণার ফল হিসেবে দেখা গেছে, যাঁরা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন তাঁরা মোবাইল ফোন ছাড়া থাকলে ১০ মিনিটের মধ্যেই উদ্বিগ্ন হয়ে পড়েন। গবেষণায় দেখা গেছে, এতে অংশ নেওয়া অনেকেরই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তা বাড়তেই থাকে। অন্যদিকে, সম্প্রতি ব্যাংক অব আমেরিকার করা একটি জরিপে উঠে এসেছে, মার্কিনিরা মোবাইল ফোন ছাড়া একদিনও থাকতে পারবেন না বলে তাঁদের মত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের আসক্তি ও আচরণ নিয়ন্ত্রণ কেন্দ্রের বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার মানুষকে আরও বেশি গেমিং, সোশ্যাল নেটওয়ার্কিং, পর্নোগ্রাফির মতো আচরণগত আসক্তির দিকে টেনে আনছে। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার মর্নিংসাইড রিকভারি নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জোয়েল এডওয়ার্ডস বলেন, ‘আমরা বিভিন্ন কারণে প্রতিদিন বেশি বেশি স্মার্টফোন ব্যবহার করছি। এসব প্রযুক্তি আগের তুলনায় এখন আরও দ্রুত আসক্তি বাড়িয়ে দিচ্ছে।’