পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাড়িতে আগুন ভাঙচুর,ককটেল বিস্ফোরণ

Posted on September 17, 2013 | in রাজনীতি | by

ctg_Shibir_Attack_1

চট্টগ্রাম:  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন দন্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে উচ্চ আদালত ফাঁসির আদেশ দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে পুলিশের গাড়িতে আগুন এবং কমপক্ষে ২০-২৫টি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় ২ পুলিশকে পিটিয়ে গুরুতর আহত করেছে তারা।

মঙ্গলবার সকালে আপিল বিভাগের রায় ঘোষণার পর জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে। রিয়াজ উদ্দিন বাজার থেকে কাজীরদেউরি পর্যন্ত এলাকায় গাড়ি ভাংচুর চালায়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জামায়তা-শিবির কর্মীরা বিচ্ছিন্নভাবে হামলা ও ভাংচুর চলিয়ে যাচ্ছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মীর্জা সায়েম মাহমুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি, একটি প্রাইভেটকার এবং নিরাপত্তাকর্মীদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ৩টি গাড়িই পুড়ে গেছে।

তিনি জানান, এ সময় ২ পুলিশকে পিটিয়ে গুরুতর আহত করেছে শিবিরকর্মীরা। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) আলিম ও কনস্টেবল প্রতাপ। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মীর্জা সায়েম জানান, এ ঘটনায় ওই এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud