পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নাশকতা এড়াতে বগুড়ায় বিজিবি মোতায়েন

Posted on September 17, 2013 | in সারা দেশ | by

image_41848

বগুড়া : জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ায় নাশকতা এড়াতে বগুড়া শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন ও পুলিশের তল্লাশী শুরু হয়েছে।  মঙ্গলবার বেলা ১১ টায় বিজিবি সদস্যরা বগুড়া সার্কিট হাউজে অবস্থান নিয়েছে। তবে তারা এখনও টহলে নামেনি।

এদিকে জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে শহরে র‌্যাব ও পুলিশী টহল জোরদার করা হয়েছে। শহরের সাতমাথায় পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের তল্লাশী করছে পুলিশ। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, শহরের জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা জামিলনগর, সেউজগাড়ি, মালগ্রামসহ বিভিন্ন স্থানে তল্লাশী অভিযান শুরু হয়েছে।

অপরদিকে কাদের মোল্লার ফাঁসির আদেশের প্রতিবাদে বেলা সাড়ে ১১ টায় বগুড়ার কাহালু উপজেলার রেলওয়ে বটতলায় জামায়াত-শিবির বিক্ষোভ সমাবেশ করেছে।

বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিজিবি মোতায়েনের বিষয়টি স্বীকার করে জানান, পরিস্থিতি অনুযায়ী বিজিবি টহলে নামবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud